রেল লাইনের ধার থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। রবিবার সকালে মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকার রেল লাইনের ধারে এক মহিলার খত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকার মানুষজন। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে রেল পুলিশ এসে ম্ররতদেহ উদ্ধার করে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম, পদ্মাবতী মন্ডল(৪১)। বাড়ি মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বাড়িতে খুন করে ওই গৃহবধূকে ফেলে দেওয়া হয় রেললাইনের ধারে। রেলে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দেহটি। পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে গৃহবধূর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী সুশীল মন্ডল ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই পারিবারিক অশান্তি লেগেই থাকত। সেই মতো শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ শুরু হয়। যার কারণে স্ত্রীকে খুন করে স্বামী বলে অনুমান স্থানীয়দের। রেললাইনের ধারেই হচ্ছে তাদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে তদন্ত করতে গিয়ে সেখানে রক্ত মাখা একটি ইট উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে খুন না আত্মহত্যা তা জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। যদিও ঘটনায় অভিযুক্ত স্বামীকে পরে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
এবিষয়ে মৃত ওই গৃহবধূর মেয়ে দুর্গা মণ্ডল জানায়, বাবার সাথে তার মায়ের পারিবারিক বিবাদ লেগেই থাকতো। সেই কারণেই তার সন্দেহ মা আত্মহত্যা করতে পারেনা। তাই তার অভিযোগ মাকে খুন করেছে তার বাবা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/A4kFa7TnjBg